পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নবনির্বাচিত পূর্বধলা আসনের মাননীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সবুজ সন্ধ্যা সেবা ফাউন্ডেশন।
সংগঠনের কার্যালয় অফিসে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তারা পূর্বধলার সার্বিক উন্নয়ন, দুর্নীতি ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জনসেবামূলক উদ্যোগে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এমপি মাছুম মোস্তফা উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে পূর্বধলাকে একটি আদর্শ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সবুজ সন্ধ্যা সেবা ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ